blog-img
স্টার সিনেপ্লেক্সে এন্ডগেম এনকোরে নতুন চমক, থাকছে আরও চমক
17 hours ago
5 K Views
0 comments

মার্ভেল ভক্তদের জন্য সুখবর। সাত বছর পর নতুন দৃশ্য ও বাড়তি চমক নিয়ে বড় পর্দায় ফিরছে ‘অ্যাভেঞ্জার্স এন্ডগেম’। আজ শুক্রবার (২৫ সেপ্টেম্বর) থেকে বিশ্বজুড়ে মুক্তির পাশাপাশি বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও দেখা যাচ্ছে ‘অ্যাভেঞ্জার্স এন্ডগেম এনকোর’।


২০১৯ সালে মুক্তি পাওয়া ‘অ্যাভেঞ্জার্স এন্ডগেম’-এর বিশেষ সংস্করণে মূল সিনেমার সঙ্গে যুক্ত হচ্ছে প্রায় চার মিনিটের নতুন দৃশ্য। থাকছে নতুন ভূমিকা ও অতিরিক্ত সমাপ্তি দৃশ্য। সব মিলিয়ে সিনেমাটির দৈর্ঘ্য দাঁড়াবে ১৮৫ মিনিটে।


আগামী ডিসেম্বরে মুক্তির অপেক্ষায় থাকা ‘অ্যাভেঞ্জার্স ডুমসডে’র সঙ্গে ‘এন্ডগেম এনকোর’-এর যোগসূত্র নিয়েই ভক্তদের কৌতূহল বেশি। পরিচালক জো রুশোর ইঙ্গিত, দুটি সিনেমার মধ্যে সেতুবন্ধ হিসেবে কাজ করবে এই বিশেষ সংস্করণ।


এদিকে একই দিনে স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাচ্ছে জেসন স্ট্যাথামের নতুন অ্যাকশন থ্রিলার ‘মিউটিনি’। সিনেমাটি পরিচালনা করেছেন জ্যাঁ ফ্রাঁসোয়া রিশে। এতে স্ট্যাথামের সঙ্গে অভিনয় করেছেন অ্যানাবেল ওয়ালিস, রোল্যান্ড মোলার, অ্যাড্রিয়ান লেস্টার, জেসন ওং ও আরনাস ফেদারাভিচুস।


সিনেমায় নিউইয়র্ক পুলিশের সাবেক কর্মকর্তা ও বিশেষ বাহিনীর সদস্য কোল রিডের চরিত্রে অভিনয় করেছেন স্ট্যাথাম। এক শিল্পপতির নিরাপত্তার দায়িত্বে থাকা অবস্থায় তার চোখের সামনে ওই শিল্পপতি খুন হন। পরে হত্যার দায় রিডের ওপর চাপানো হলে নিজেকে নির্দোষ প্রমাণ ও প্রকৃত হত্যাকারীকে খুঁজে বের করার অভিযানে নামেন তিনি।


একপর্যায়ে বিশাল পণ্যবাহী জাহাজে শুরু হয় তার প্রতিশোধের লড়াই। সেখানে তাকে মোকাবিলা করতে হয় ভাড়াটে যোদ্ধা ও সশস্ত্র প্রতিপক্ষকে। বন্দুকযুদ্ধ, হাতাহাতি, ধাওয়া ও বিস্ফোরণে ভরপুর সিনেমাটিতে রয়েছে আন্তর্জাতিক ষড়যন্ত্রের রহস্যও।

Comments 0

Your Comment