blog-img
কাতারে সড়ক দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশির মৃত্যু
16 hours ago
4.1 K Views
0 comments

কাতারে লুসাইলে এক সড়ক দুর্ঘটনায় মারা গেছেন প্রবাসী বাবুল আহমেদ। স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ৮টায় এই সড়ক দুর্ঘটনা ঘটে। 


লুসাইল থেকে দোহাতে ফেরার পথে গাড়িতে সমস্যা হওয়ায় তিনি রাস্তার পাশে গাড়িটি থামিয়ে চেক করছিলেন। এসময় আরেকটি গাড়ি এসে জোরে তাকে ধাক্কা দেয় এবং ঘটনাস্থলে তার মৃত্যু হয়। ধাক্কা দেওয়া গাড়িটি একজন মিশরি ড্রাইভার চালাচ্ছিলেন বলে জানা গেছে।


বাবুল আহমেদের বাড়ি ভোলার তজুমদ্দিন উপজেলায়। প্রায় ২০ বছর ধরে তিনি কাতারে ছিলেন বলে জানিয়েছেন কমিউনিটি নেতা মাহবুব আলম।


বাবুল আহমেদের মরদেহ বর্তমানে হামাদ হাসাপাতালের মর্গে রাখা আছে। প্রয়োজনীয় কাগজপত্র তৈরি হলে তার মরদেহ দেশে পাঠানো হবে।


বাবুল আহমেদের দুই ছেলে ও ১ মেয়ে। তার বড় ছেলে বর্তমানে কাতার প্রবাসী। এমন আকস্মিক মৃত্যু সংবাদে কাতারে বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।

Comments 0

Your Comment