blog-img
সংবিধান সংস্কার পরিষদের শপথ নিয়ে যা বললেন মির্জা আব্বাস
12 hours ago
4.4 K Views
0 comments
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য মির্জা আব্বাস সংবিধান সংস্কার পরিষেদের শপথ নেওয়ার বিষয়ে বলেছেন, এখনো সময় হয়নি, সময় আছে তো। মঙ্গলবার শপথগ্রহণ শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। মির্জা আব্বাস বলেন, ছাত্র-জনতার বিপ্লবের মাধ্যমে এ অর্জন সম্ভব হয়েছে। দেশবাসীর প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি, তারা তাদের প্রতিনিধি নির্বাচিত করে সংসদে পাঠাতে পেরেছে। আমি তাদের প্রতিনিধি হয়ে অত্যন্ত আনন্দ ও গর্বিত বোধ করছি। জামায়াতের উদ্দেশে তিনি বলেন, আমাদের গণতান্ত্রিক ধারা মেনে চলা উচিত, যা হবে সংসদে হবে।

Comments 0

Your Comment