blog-img
আমরা পিছু হটব না, মোদিকে রাহুল গান্ধী
18 hours ago
1.8 K Views
0 comments

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উদ্দেশ করে দেশটির বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী বলেছেন, মোদি, আপনি যা খুশি করুন। আমরা পিছু হটব না। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক ভিডিও বার্তায় তিনি বলেন, ভারতের সংবিধান রক্ষা এবং জনগণের কণ্ঠস্বর সুরক্ষিত রাখতে আন্দোলন চালিয়ে যাব। এক দশকের বেশি সময় ধরে নরেন্দ্র মোদি ও রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) বিরুদ্ধে লড়াই করছি। তাদের কার্যকলাপ সম্পর্কে ভালোভাবে জানি। রাহুল গান্ধীর অভিযোগ, নরেন্দ্র মোদি, অমিত শাহ, মোহন ভগবত, জ্ঞানেশ কুমার ও অজিত ডোভালের মতো ব্যক্তিরা ধীরে ধীরে চাপে পড়ছেন। তিনি বলেন, আমরা তাদের ঘিরে ধরছি। সরকার চাইলে ১০ হাজার, ২০ হাজার কিংবা ৫০ হাজার পুলিশ মোতায়েন করতে পারে। সব নেতা ও তরুণকে গ্রেপ্তার করলেও পিছু হটব না। তিনি আরও বলেন, আমাদের গ্রেপ্তার করুন, সবাইকে গ্রেপ্তার করুন। আমরা আপনাদের ঘিরে ধরছি এবং পিছু হটব না। রাহুল গান্ধীর দাবি, প্রয়োজনীয় তথ্য তাঁদের হাতে রয়েছে। ভারতের সংবিধান রক্ষা এবং জনগণের কণ্ঠস্বর অক্ষুণ্ন রাখতে তাঁরা কাজ করবেন। তরুণদের উদ্দেশে এই কংগ্রেস নেতা বলেন, আমাদের প্রতিবাদ চালিয়ে যেতে হবে। যারা সংবিধানের ওপর আঘাত হেনেছেন, তাদের পরাজিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। গত ১০ থেকে ১৫ বছরে ভারতের সঙ্গে যা ঘটেছে, ভবিষ্যতে যেন আর কখনো তা না ঘটে।

Comments 0

Your Comment