blog-img
গত তিনটি নির্বাচনে মৃত মানুষ এসে ভোট দিয়েছে : হাসনাত
8 hours ago
3.4 K Views
0 comments
ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, গত তিনটি নির্বাচনে দিনের ভোট রাতে হয়েছে। মৃত মানুষ এসে ভোট দিয়েছে। এর ফলাফল ৫ আগস্ট জনগণ দিয়েছে। বুধবার বিকেলে নবীনগর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। হাসনাত আব্দুল্লাহ বলেন, আমাদের দায়বদ্ধতা সাধারণ জনগণের কাছে। অন্যায় কিছু করলে আমাদেরকে জনগণের আদালতে দাঁড়াতে হবে। আমরা ১১ দলীয় জোট যে বাংলাদেশ গড়ে তুলবো সেই বাংলাদেশ হবে দুর্নীতিমুক্ত বাংলাদেশ। গত তিনটি নির্বাচনে দেখেছি দিনের ভোট রাতে হয়েছে। মরা মানুষ এসে ভোট দিয়েছে। তিনি বলেন, ৫০০-১০০০ টাকার বিনিময়ে আপনারা ১ দিন ভালো থাকবেন, না ৫ বছর দেশের মালিক হবেন সেটা আপনাদের সিদ্ধান্ত। আগামীর বাংলাদেশ গড়তে ১২ তারিখ উৎসবমুখর পরিবেশে সবাই ভোট দিতে যাবেন। সবাই সজাগ থাকবেন যাতে নির্বাচনে কোনো পক্ষ বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে। নবীনগর উপজেলা জামায়াতে ইসলামী আমীর মোখলেছুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামী আমীর মাওলানা মো. মোবারক হোসাইন, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী আব্দুল বাতেন, জেলা খেলাফত মজলিস সভাপতি এমদাদুল হক সিরাজী, ব্রাহ্মণবাড়িয়া জেলা এনসিপির সংগঠক আব্দুল্লাহ আল মাহমুদ জিহান, ব্রাহ্মণবাড়িয়া জেলা খেলাফত মজলিসের নির্বাহী সভাপতি মাওলানা মাইনুল ইসলাম খন্দকার, জেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক এ.বি.এম. কবির আলম মাসুদ, মাওলানা তাজুল ইসলাম, আমিনুল হক চৌধুরী, আইনজীবী আশরাফুল ইসলাম, ইসলামী ছাত্রশিবিরে সাবেক সভাপতি আমির হোসেন, জুলাই শহীদ তানজীদ মাহমুদের বাবা সফিকুল ইসলাম প্রমুখ।

Comments 0

Your Comment