blog-img
যে দেশে বিদেশিদের জন্য তেলের দাম হবে বেশি, পরিমাণ থাকবে কম
19 hours ago
2.5 K Views
0 comments
বিদেশি চালকদের জন্য পাম্পে ডিজেলের দাম বেশি নির্ধারণ অথবা তাদের জ্বালানি নেওয়ার পরিমাণ সীমিত করার মতো নিয়ম বিবেচনা করছে স্লোভাকিয়া। মঙ্গলবার দেশটির প্রধানমন্ত্রী রবার্ট ফিৎসো জানিয়েছেন, জ্বালানি পর্যটন ঠেকাতে সরকার এ ধরনের পদক্ষেপ নিয়ে ভাবছে। তিনি বলেন, হাঙ্গেরির তেল ও গ্যাস গ্রুপের অংশ শোধনাগার স্লোভনাফটের প্রতিনিধিরা সরকারকে জানিয়েছেন, স্লোভাকিয়ায় ডিজেলের দাম তুলনামূলক কম হওয়ায় পোল্যান্ড সীমান্তঘেঁষা উত্তরাঞ্চলের কিছু জেলায় তেল কেনার পরিমাণ বেড়ে গেছে। ফিৎসোর ভাষায়, কিছু কিছু পেট্রোল পাম্পে তেল একেবারে নেই। বিশ্বজুড়ে ইরান যুদ্ধের কারণে জ্বালানির দাম বাড়তে পারে এমন আশঙ্কাও পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। এরই মধ্যে হাঙ্গেরি জ্বালানির দামে সীমা বেঁধে দিয়েছে। অন্যদিকে পোল্যান্ডের প্রধান শোধনাগার অরলেন ভোক্তাদের চাপ কমাতে নিজেদের মুনাফা কমিয়েছে। স্লোভাকিয়া এখনো কোনো কঠোর ব্যবস্থা নেয়নি। তবে তারা বিক্রেতাদের স্বনিয়ন্ত্রণের ওপর নির্ভর করছে এবং সরবরাহের পরিমাণ সীমিত করার বিষয়টি বিবেচনায় রাখছে। ফিৎসো বলেন, সরকার চায় জ্বালানির দাম প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হোক, বিশেষ করে পোল্যান্ডের সঙ্গে এবং অস্ট্রিয়ার তুলনায় কিছুটা কম থাকুক।

Comments 0

Your Comment