blog-img
মধ্যপ্রাচ্য সংকটে স্বর্ণের দাম বেড়েছে ২ শতাংশ
8 hours ago
2.1 K Views
0 comments
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর বিশ্ব পরিস্থিতি অস্থির হয়ে উঠেছে। এর প্রভাব পড়েছে স্বর্ণের আন্তর্জাতিক বাজারেও। মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ার প্রেক্ষাপটে বিশ্ববাজারে স্বর্ণের দাম প্রায় ২ শতাংশ বেড়েছে। সোমবার সকালে এশিয়ার বাজারে স্বর্ণের দাম বেড়ে যায় প্রায় ২ শতাংশ। প্রতি আউন্সের দাম দাঁড়িয়েছে ৫,৩৮৪ দশমিক ৫২ ডলারে। বিশ্লেষকরা বলছেন, অস্থিতিশীল পরিস্থিতিতে মূল্যবান এই ধাতুটি সব সময়ই বিনিয়োগকারীদের কাছে নিরাপদ বিনিয়োগ হিসেবে বিবেচিত হয়ে আসছে।

Comments 0

Your Comment