blog-img
বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম
16 hours ago
1.8 K Views
0 comments
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা বাড়ায় বিশ্ববাজারে তেলের দাম আবারও বেড়েছে। এতে দ্রুত কূটনৈতিক সমাধানে পৌঁছানোর আশা কিছুটা কমেছে। মঙ্গলবার ব্রেন্ট ক্রুডের ফিউচার দর ৬২ সেন্ট বা শূন্য দশমিক ৭ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ব্রেন্টের দাম দাঁড়িয়েছে ৮৪ দশমিক ৩৯ ডলারে। এর আগে ব্রেন্টের দাম ৭ শতাংশ কমে গিয়েছিল। এতে আন্তর্জাতিক বাজারের এই বেঞ্চমার্ক তেলের দাম তিন সপ্তাহের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে গিয়েছিল। তবে পরে কিছুটা ঘুরে দাঁড়ায় দাম। এদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দামও বেড়েছে। এর দাম ৬১ সেন্ট বা শূন্য দশমিক ৭ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৮০ দশমিক ৯৫ ডলারে উঠেছে। এর আগের সেশনে ডব্লিউটিআইয়ের দাম ৫ শতাংশের বেশি কমেছিল। এতে প্রায় এক সপ্তাহের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে যায় মার্কিন এই বেঞ্চমার্ক তেলের দাম। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা তেলের বাজারে অনিশ্চয়তা বাড়াচ্ছে। একই সঙ্গে দ্রুত কূটনৈতিক সমাধানের সম্ভাবনা কমে যাওয়ায় বাজারে এর প্রভাব পড়ছে।

Comments 0

Your Comment