blog-img
লুডু খেলা নিয়ে দ্বন্দ্বে হাতুড়িপেটায় বন্ধুর মৃত্যু
6 hours ago
4.4 K Views
0 comments
বরিশালের মেহেন্দিগঞ্জে লুডু খেলা নিয়ে দ্বন্দ্বে বন্ধুর হাতুড়িপেটায় আরেক বন্ধুর মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে উপজেলার চরগোপালপুর ইউপির জালিয়াচর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত বন্ধুকে আটক করেছে পুলিশ। নিহত মো. আল আমিন শাকিল (২৭) উপজেলার চরগোপালপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড জালিচর গ্রামের বাসিন্দা শাহজাহান পন্ডিতের ছেলে। আটক সাইফুল ইসলাম মাতুব্বর (২৭) একই এলাকার আলম মাতুব্বরের ছেলে। শাকিলের চাচা মো. মহিউদ্দিন বলেন, বাড়ির কাচারি ঘরে শাকিল, শুভ, রাকিব ও শান্ত লুডু খেলছিল। শাকিলের বন্ধু সাইফুল খেলা দেখতে ছিলো। লুডু খেলা নিয়ে দ্বন্দ্বে সাইফুল হাতুড়ি দিয়ে শাকিলের মাথায় সজোরে আঘাত করে। এতে গুরুতরভাবে আহত শাকিলকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করা হয়েছে। তখন সাইফুলকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। তাদের মধ্যে পুরোনো কোন দ্বন্দ্ব আছে কি না বলতে পারবো না বলে জানিয়েছেন তিনি। মেহেন্দিগঞ্জ থানার ওসি মো. মোমিনউদ্দিন বলেন, লুডু খেলা নিয়ে দ্বন্দ্বে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করায় শাকিল গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর চিকিৎসক মৃত ঘোষণা করেছেন। তাকে হাতুড়ি দিয়ে আঘাত করা সাইফুল মাতুব্বরকেও আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর ও আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

Comments 0

Your Comment