blog-img
আরব আমিরাতে মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলার দাবি ইরানের
35 minutes ago
1.8 K Views
0 comments

সংযুক্ত আরব আমিরাতের আল মিনহাদ বিমানঘাঁটিতে অবস্থানরত মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ্য করে ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরান। দেশটির সেনাবাহিনীর পক্ষ থেকে এ দাবি করা হয়েছে।


ইরানি সংবাদ সংস্থাগুলোর বরাতে আল জাজিরা জানিয়েছে, ইরানের সেনাবাহিনীর জনসংযোগ বিভাগ এক বিবৃতিতে বলেছে, ভোরের দিকে আল মিনহাদ ঘাঁটিতে কয়েক ডজন ড্রোন পাঠানো হয়।


বিবৃতিতে আরও বলা হয়, হামলার লক্ষ্য ছিল ঘাঁটির সেইসব স্থাপনা, যেখানে মার্কিন সেনা ও হেলিকপ্টার অবস্থান করছিল।


ইরানের সেনাবাহিনী দাবি করেছে, লারাক দ্বীপে যুক্তরাষ্ট্রের চালানো একটি হামলায় ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) সদস্য ও বেসামরিক নাগরিক নিহত হওয়ার প্রতিশোধ হিসেবে এই হামলা চালানো হয়েছে।


তবে আল মিনহাদ ঘাঁটিতে হামলায় হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে স্বাধীন কোনো তথ্য পাওয়া যায়নি। একইভাবে যুক্তরাষ্ট্র বা সংযুক্ত আরব আমিরাতের পক্ষ থেকেও হামলার বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়ার কথা উল্লেখ করা হয়নি।

Comments 0

Your Comment