blog-img
যুবলীগের সম্রাটের ২০ বছরের কারাদণ্ড
15 hours ago
1.6 K Views
0 comments
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাবেক সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটকে পৃথক দুই ধারায় ১০ বছর করে মোট ২০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। রায়ে উল্লেখ করা হয়েছে, একটি ধারার সাজার পরই অন্য ধারার সাজা কার্যকর হবে। ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক মো. জাকারিয়া হোসেন বুধবার (২৫ ফেব্রুয়ারি) এ রায় ঘোষণা করেন। একই সঙ্গে তার দুই ধারায় ১০ লাখ টাকা করে মোট ২০ লাখ টাকা জরিমানা অনাদায়ে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। ২০১৯ সালের ১২ নভেম্বর দুদক সম্রাটের বিরুদ্ধে দুই কোটি ৯৪ লাখ ৮০ হাজার ৮৭ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা দায়ের করে। ২০২০ সালের ২৬ নভেম্বর তদন্ত শেষে দুদক সম্রাটের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। গত বছরের ১৭ জুলাই আদালত অভিযোগ গঠন করে বিচার শুরু করে এবং সম্রাটের জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। মামলায় ২১ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষ হয় ২ ফেব্রুয়ারি, এবং যুক্তিতর্কের পর ৯ ফেব্রুয়ারি রায়ের দিন ধার্য করা হয়।

Comments 0

Your Comment