blog-img
হরমুজ প্রণালী ‘স্থায়ীভাবে’ খুলে দেওয়া হচ্ছে: ট্রাম্প
8 hours ago
4.5 K Views
0 comments
বিশ্ববাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালি ‘স্থায়ীভাবে খুলে’ দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, “হরমুজ প্রণালী ‘স্থায়ীভাবে খুলে’ দেওয়া হচ্ছে। এতে চীন ‘খুবই সন্তুষ্ট’ হয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রণালী ভবিষ্যতে আর কখনওই অবরুদ্ধ থাকবে না।” বুধবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া নতুন পোস্টে চীনের প্রতি ট্রাম্প এমন নমনীয় বার্তা দেন। পোস্টে ট্রাম্প লিখেছেন, ‌‌“আমি স্থায়ীভাবে হরমুজ প্রণালী খুলে দিয়েছি। এতে চীন খুবই খুশি হবে। আমি এটা তাদের ভালোর জন্য এবং বিশ্বের জন্যও করছি। এমন অচলাবস্থার মতো পরিস্থিতি কখনই পুনরাবৃত্তি হবে না।” ট্রাম্প বলেন, “ইরানে সমরাস্ত্র না পাঠানোর বিষয়ে রাজি হয়েছে চীন। কয়েক সপ্তাহ পর আমি যখন সেখানে যাব, প্রেসিডেন্ট শি জিনপিং আমাকে গভীর ও উষ্ণ আলিঙ্গন দেবেন। আমরা বুদ্ধিমত্তার সঙ্গে এবং খুব ভালোভাবে একসঙ্গে কাজ করছি! এটা কি সংঘাতে জড়ানোর চেয়ে ভালো নয়???” এর আগে তেহরান জানায়, ইরানের বন্দরগুলোর ওপর যুক্তরাষ্ট্রের জারি করা নৌ-অবরোধ অব্যাহত থাকলে শুধু লোহিত সাগরই নয়, পারস্য উপসাগর এবং ওমান উপসাগরেও সব ধরনের বাণিজ্য অচল করে দেয়া হবে। বুধবার ইরানি সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, কেবল লোহিত সাগরই নয়, পারস্য উপসাগর এবং ওমান উপসাগরেও সব ধরনের বাণিজ্য অচল করে দেওয়া হবে। সংবাদমাধ্যম এনবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ডের প্রধান আলী আবদুল্লাহি বলেন, যুক্তরাষ্ট্র যদি তাদের অবরোধ অব্যাহত রাখে এবং ইরানের বাণিজ্যিক জাহাজ ও তেল ট্যাংকারের নিরাপত্তা বিঘ্নিত করে, তবে একে বর্তমান যুদ্ধবিরতির লঙ্ঘন হিসেবে বিবেচনা করা হবে।

Comments 0

Your Comment