পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষ্যে আগামী ২৩ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য ২০২৫ সালের ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্স ১ম বর্ষের পরীক্ষা এক দিন পেছানো হয়েছে। পরিবর্তিত সময়সূচি অনুযায়ী ২৩ সেপ্টেম্বর, বুধবারের নির্ধারিত পরীক্ষা ২৪ সেপ্টেম্বর, বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) তাইয়েবা তাসনীম সিরাজ শনিবার বিকেলে এ তথ্য জানান।
তিনি আরও জানান, পরীক্ষা শুরুর সময় দুপুর ১টা ৩০ মিনিট এবং পরীক্ষার সময়কাল প্রশ্নপত্রে উল্লিখিত সময় অনুযায়ী অপরিবর্তিত থাকবে। পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী অন্যান্য পরীক্ষার তারিখ ও সময়সূচি অপরিবর্তিত থাকবে। সংশ্লিষ্ট পরীক্ষার্থী, কলেজ কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট সকলকে পরিবর্তিত সময়সূচি অনুসরণ করে পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনুরোধ করা হলো।