blog-img
চার দিনে ঢাকা থেকে সৌদিগামী ৮৯ ফ্লাইট বাতিল
11 hours ago
2.3 K Views
0 comments

সৌদি আরবের ওপর হুথি বিদ্রোহীদের ধারাবাহিক আক্রমণে একের পর ঢাকা থেকে সৌদিগামী ফ্লাইট বাতিল হওয়া অব্যাহত রয়েছে। গত ৪ দিনে ৮৯টি ফ্লাইট বাতিল হয়েছে। আর আটকা পড়েছেন সাড়ে ১৪ হাজারের বেশি যাত্রী।  


বুধবার বিকালে এ তথ্য জানান বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) মুখপাত্র কাওছার মাহমুদ।


তিনি জানান, এ পর্যন্ত সরাসরি ফ্লাইট বাতিল হয়েছে ৩৯টি। এছাড়া, ট্রানজিট ফ্লাইট বাতিল হয়েছে ৫০টি। 


কাওছার মাহমুদ জানান, পরিস্থিতি স্বাভাবিক না হলে ফ্লাইট বাতিলের ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

Comments 0

Your Comment