blog-img
সৌদি আরবের নিরাপত্তায় অবিচল সমর্থনের অঙ্গীকার পাকিস্তানের
15 hours ago
1.7 K Views
0 comments

সৌদি আরবের সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা ও নিরাপত্তা রক্ষায় পাকিস্তানের অবিচল প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।


সম্প্রতি মক্কা প্রতিরক্ষা জোটের মহাসচিব নওমান মাহমুদের সঙ্গে এক বৈঠকে তিনি এ অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।


শেহবাজ শরিফ বলেন, মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির আওতায় সৌদি আরবের সার্বভৌমত্ব, প্রতিরক্ষা ও আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করতে পাকিস্তান দেশটির পাশে রয়েছে। একই সঙ্গে সৌদি আরবের আত্মরক্ষার বৈধ অধিকারের প্রতিও পূর্ণ সমর্থন রয়েছে ইসলামাবাদের।


বৈঠকে অবসরপ্রাপ্ত পাকিস্তানি সেনা কর্মকর্তা ও জোটের মহাসচিব নওমান মাহমুদ প্রতিরক্ষা চুক্তির কাঠামোর আওতায় সামরিক ও কৌশলগত সহযোগিতা জোরদারের পরিকল্পনা সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন।


এর আগে চলতি মাসে তুরস্ক, পাকিস্তান ও সৌদি আরব প্রতিরক্ষা চুক্তির আওতায় ‘প্রতিরোধমূলক ব্যবস্থা’ সক্রিয় করার বিষয়ে একমত হয়। ইয়েমেনের হুথিদের হামলা মোকাবিলায় সৌদি আরবে দ্রুত সেনা মোতায়েনের বিষয়টিও আলোচনায় আসে।

Comments 0

Your Comment