শাস্তি নিয়ে কোন চিন্তাই নেই পাকিস্তানের
6 hours ago
2.7 K
Views
0
like
share
বিশ্বকাপ খেলতে এই মুহূর্তে শ্রীলঙ্কায় অবস্থান করছে পাকিস্তান। তবে সেখানে যাওয়ার আগেই গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচটি না খেলার কথা জানায় পাকিস্তান সরকার। এই সিদ্ধান্তকে ঘিরে এখনো সরগরম ক্রিকেট বিশ্ব। অনেকেই মনে করছে, শেষ মুহূর্তে হয়তো পাকিস্তান অবস্থান বদলাতে পারে। শুরুর দিকে আইসিসির অবস্থান কিছুটা নরম মনে হলেও ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইয়ের দাবি অনুযায়ী পরিস্থিতি এখন বেশ কড়া। পিটিআই জানিয়েছে, ভারতের বিপক্ষে ম্যাচটি না খেললে টুর্নামেন্টের অফিশিয়াল সম্প্রচারক জিওস্টার আইনি পদক্ষেপ নিতে পারে, এ বিষয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) সতর্ক করেছে আইসিসি। পিসিবির একটি নির্ভরযোগ্য সূত্রের বরাতে এই তথ্য প্রকাশ করেছে সংবাদ সংস্থাটি। প্রতিবেদনে আরো বলা হয়, আইসিসি চাইলে পাকিস্তানের প্রাপ্য বার্ষিক রাজস্বের পুরো অংশই আটকে রাখতে পারে। এমনকি সেই অর্থ থেকে সম্প্রচারকদের ক্ষতিপূরণ দেওয়ার বিকল্পও বিবেচনায় রয়েছে। তবে সম্ভাব্য এসব শাস্তি নিয়ে খুব একটা উদ্বিগ্ন নয় পিসিবি। পিসিবির আরেকটি সূত্র জানায়, গত সপ্তাহে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে বৈঠকের আগে বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি আইন বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করেছেন। যেকোনো শাস্তির মুখোমুখি হওয়ার জন্য তারা প্রস্তুত বলেই জানিয়েছে বোর্ড।