blog-img
বিশ্বকাপ স্কোয়াড ঘোষণার আগে নেইমারের নাটকীয় বিদায়, প্রশ্নে ম্যাচ অফিসিয়ালরা
3 hours ago
3.8 K Views
0 comments
বিশ্বকাপের স্কোয়াড ঘোষণার কয়েক ঘণ্টা আগে ব্রাজিল তারকা নেইমারের জন্য ম্যাচটি হওয়ার কথা ছিল নিজেকে প্রমাণের বড় মঞ্চ। কিন্তু সেই সুযোগটাই পরিণত হলো অপ্রত্যাশিত এক বিতর্কে। ভুল বোঝাবুঝিতে ম্যাচ অফিসিয়ালদের সিদ্ধান্তে মাঠ ছাড়তে বাধ্য হন তিনি, যা মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। রবিবার করিতিবার বিপক্ষে ম্যাচে ৩-০ গোলে হারে নেইমারের দল সান্তোস। ম্যাচের মধ্যেই ঘটে এই অদ্ভুত ঘটনা। অভিযোগ উঠেছে, বদলির সময় চতুর্থ কর্মকর্তা ভুল করে নেইমারের নম্বর তুলে ধরেন। অথচ বদলি হওয়ার কথা ছিল তার সতীর্থ গঞ্জালো এস্কোবারের। ঘটনার সময় পায়ের কাফ ইনজুরির কারণে সাময়িকভাবে মাঠের বাইরে ছিলেন নেইমার। চিকিৎসা শেষে মাঠে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। ঠিক তখনই বদলির বোর্ডে ভেসে ওঠে তার ১০ নম্বর জার্সি। ফলে বিভ্রান্তির সৃষ্টি হয়। নেইমার মাঠে ফেরার চেষ্টা করলে তাকে বাধা দেওয়া হয়। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে প্রতিবাদের জেরে তাকে হলুদ কার্ড দেখান রেফারি। শেষ পর্যন্ত আর মাঠে ফেরা হয়নি এই ব্রাজিল তারকার। ঘটনার পর নেইমার দাবি করেন, এটি সম্পূর্ণ ভুল সিদ্ধান্ত। তার মতে, চতুর্থ কর্মকর্তা ভুল বুঝে তাকে বদলি করে ফেলেছেন। ম্যাচ শেষে এই ঘটনা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। বিশ্বকাপ স্কোয়াড ঘোষণার ঠিক আগে এমন বিতর্কে জড়িয়ে পড়া নেইমারের জন্য বড় ধাক্কা হিসেবেই দেখা হচ্ছে। ম্যাচের সেই ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে দেখা যায় হতাশা আর ক্ষোভে প্রতিক্রিয়া জানাচ্ছেন তিনি।

Comments 0

Your Comment