blog-img
বিয়ের ‘প্রলোভনে’ ধর্ষণের অভিযোগে ভারতীয় ক্রিকেটার গ্রেফতার
6 hours ago
4.3 K Views
0 comments
ধর্ষণ, যৌন নিপীড়ন ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে ভারতীয় ক্রিকেটার অভিষেক পোড়েলকে গ্রেফতার করেছে পুলিশ। ২৩ বছর বয়সী এই ক্রিকেটার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেন। সোমবার (১০ আগস্ট) রাতে হুগলি জেলার মগরা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার তাকে আদালতে হাজির করা হলে আদালত তাকে তিন দিনের পুলিশি হেফাজতে পাঠিয়েছে বলে ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে। মামলাটি এক মেডিকেল শিক্ষার্থীর অভিযোগের ভিত্তিতে করা হয়েছে। অভিযোগকারী দাবি করেছেন, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে অভিষেক তার সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেন। পরে বিয়েতে অস্বীকৃতি জানিয়ে তাকে হুমকি দেওয়া হয়। অভিযোগে আরও বলা হয়েছে, তাদের ব্যক্তিগত ছবি ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ওই তরুণীকে চাপ দেওয়া হয়েছিল। এর আগে মামলার তদন্তে কলকাতা হাইকোর্ট পুলিশকে অভিষেককে গ্রেপ্তার এবং তার ইলেকট্রনিক ডিভাইস জব্দ করার নির্দেশ দিয়েছিলেন। আদালতের নির্দেশের পর পুলিশ তার বিরুদ্ধে অভিযান চালায়। অভিষেক পোড়েল অভিযোগ অস্বীকার করেছেন। এর আগে তিনি দাবি করেছিলেন, তার বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন এবং তদন্ত শেষ হওয়ার আগে এ বিষয়ে বিস্তারিত মন্তব্য করতে চান না। ক্রিকেট ক্যারিয়ারে অভিষেক পোড়েল বেঙ্গলের হয়ে ঘরোয়া ক্রিকেট খেলেছেন। আইপিএলে তিনি দিল্লি ক্যাপিটালসের হয়ে নিয়মিত উইকেটকিপার-ব্যাটসম্যান হিসেবে সুযোগ পেয়েছেন। ২০২৬ আইপিএলে দলটির হয়ে চারটি ম্যাচ খেলেছিলেন তিনি। এখনো ভারতের জাতীয় দলে অভিষেক হয়নি।

Comments 0

Your Comment