blog-img
ফিফাকে ‘চোর’ বলে বিশ্বকাপ থেকে ‘বহিষ্কার’ ধারাভাষ্যকার
17 hours ago
3.5 K Views
0 comments
বিশ্বকাপ চলাকালে ফিফা, ফিফা সভাপতি ও ম্যাচ অফিসিয়ালদের বিরুদ্ধে সরাসরি আক্রমণাত্মক কথা বলে করে নিজের বিশ্বকাপ অ্যাক্রেডিটেশন হারিয়েছেন প্যারাগুয়ের টেলিভিশন ধারাভাষ্যকার হোর্হে চিপি ভেরা। গত শনিবার (২০ জুন) প্যারাগুয়ে ও তুরস্কের ম্যাচে প্যারাগুয়ের তারকা ফুটবলার মিগেল আলমিরনের লাল কার্ড দেখাকে কেন্দ্র করে লাইভ সম্প্রচারে ক্ষোভে ফেটে পড়েন ভেরা। তবে দশ জনের দল নিয়েও শেষ পর্যন্ত ম্যাচটি ১-০ গোলে জেতে প্যারাগুয়ে। ম্যাচের প্রথমার্ধের অতিরিক্ত যোগ করা সময়ে আলমিরনকে লাল কার্ড দেখান রেফারি। ফিফার নতুন নিয়ম অনুযায়ী, মাঠে কোনো তর্ক-বিতর্কের সময় মুখ ঢেকে কথা বলা নিষিদ্ধ। তুরস্কের ডিফেন্ডার মের্ত মুলদুরকে কিছু বলার সময় হাত দিয়ে মুখ ঢেকে রাখায় বিশ্বকাপে প্রথম খেলোয়াড় হিসেবে এই নিয়ম ভঙ্গের দায়ে বহিষ্কৃত হন আলমিরন। এই সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে সরাসরি সম্প্রচারে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ও ম্যাচ রেফারিকে ‘চোর’ আখ্যা দেন ভেরা। একইসঙ্গে তিনি অভিযোগ করেন, ‘ফুটবলকে হত্যা করা হচ্ছে।’ পরে অবশ্য নিজের ভুল বুঝতে পেরে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ ক্ষমা চান তিনি, কিন্তু শেষ রক্ষা হলো না।

Comments 0

Your Comment