blog-img
ফাইনাল খেলবেন শঙ্কামুক্ত ইয়ামাল
19 hours ago
4.8 K Views
0 comments
দীর্ঘ ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে ওঠার উদ্যাপনে মেতেছে স্পেন। তবে এ মহোৎসবের আবহেই হঠাৎ চিন্তার ভাঁজ পড়েছিল স্প্যানিশ শিবিরে। ঊরুর অস্বস্তিতে দলের অনুশীলনে দেখা যায়নি ১৯ বছর বয়সি তারকা উইঙ্গার লামিনে ইয়ামালকে। বাঁ ঊরুতে ব্যান্ডেজ জড়ানো ইয়ামালের ছবি কোটি ভক্তের মনে শঙ্কা জাগালেও অবশেষে স্বস্তির খবর মিলেছে। ইতালির প্রথিতযশা সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো নিশ্চিত করেছেন, ইয়ামালের চোট গুরুতর নয় এবং তিনি শতভাগ ফিট। সমাজমাধ্যমে তিনি জানান, আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালে শুরুর একাদশে থাকছেন এই স্প্যানিশ ফরোয়ার্ড। ?চলতি বিশ্বকাপে স্পেনের আক্রমণভাগের অন্যতম প্রধান অস্ত্র ইয়ামাল। তার গতি, নিখুঁত ড্রিবলিং আর সুযোগ তৈরি করার অসাধারণ ক্ষমতা প্রতিপক্ষ রক্ষণভাগকে বারবার গুঁড়িয়ে দিয়েছে। রবিবার নিউইয়র্কের মেগা ফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হবে স্পেন। এমন হাইভোল্টেজ ম্যাচের আগে ইয়ামালের দলে ফেরা স্প্যানিশ ডাগআউটে বড় স্বস্তি ও বাড়তি আত্মবিশ্বাস জোগাবে, তা বলাই বাহুল্য।

Comments 0

Your Comment