পিছিয়ে থেকেও দাপুটে জয় জার্মানির
7 hours ago
4.4 K
Views
0
like
share
ম্যাচের অর্ধেকটা সময়জুড়ে আধিপত্য ছিল আইভরি কোস্টের। প্রথমার্ধে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে চাপে রেখে লিডও নেয় আফ্রিকান দলটি। তবে ফুটবল যে ৯০ মিনিটের খেলা, সেটিই আবার প্রমাণ করল জার্মানি। দ্বিতীয়ার্ধে ডেনিজ উন্দাভের জোড়া গোলে ২-১ ব্যবধানে জয় তুলে নেয় তারা। এই জয়ের ফলে নকআউট পর্ব নিশ্চিত হয়েছে জার্মানির। দুই ম্যাচে দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে তারা। সমান ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে আইভরি কোস্ট। শুরু থেকেই দুই দলের মধ্যে সমানে সমানে লড়াই চলছিল। তবে ৩০তম মিনিটে দ্রুত এক কাউন্টার অ্যাটাক থেকে আইভরি কোস্টকে এগিয়ে নেন তারকা মিডফিল্ডার ফ্রাঙ্ক কেসি। বাম দিক থেকে গড়ে ওঠা আক্রমণে ডি বক্সের ভেতরে বল পেয়ে নিখুঁত শটে জার্মানির জাল খুঁজে নেন তিনি। প্রথমার্ধে ১-০ গোলে পিছিয়ে থেকেই বিরতিতে যায় জার্মানি। এর আগে অবশ্য দুইবার আইভরি কোস্টের জালে বল পাঠিয়েছিল জার্মানি, কিন্তু দুটি গোলই বাতিল হয়। ২১তম মিনিটে কর্নার থেকে পাওয়া বলে আলেকজান্ডার পাভলোভিচ জালে বল জড়ালেও ফাউলের অভিযোগে ভিএআরের সাহায্যে সেটি বাতিল হয়। বিরতির ঠিক আগে লেরয় সানের নিচু ক্রস থেকে কাই হাভার্টজ বল জালে পাঠালেও অফসাইডের কারণে সেই গোলও টিকেনি। দ্বিতীয়ার্ধে পুরো চিত্র বদলে দেন কোচ জুলিয়ান নাগেলসম্যান। ৬১তম মিনিটে একসঙ্গে তিন বদলি নামানোর সিদ্ধান্ত ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। ৬৮তম মিনিটে নাদিয়েম আমিরির মাপা ক্রস থেকে দুর্দান্ত ভলিতে জার্মানিকে সমতায় ফেরান বদলি নামা ডেনিজ উন্দাভ। গোল হজমের পর আইভরি কোস্টের রক্ষণভাগ ভেঙে পড়ে। ম্যাচের শেষ মুহূর্তে ডিফেন্সের বড় ভুলের সুযোগ নিয়ে নিজের দ্বিতীয় গোল করেন উন্দাভ। তাতেই ২-১ ব্যবধানে জয় নিশ্চিত করে জার্মানি।