blog-img
চার মিনিটে দুই গোল দিয়ে মায়ামিকে জেতালেন মেসি
10 hours ago
1.7 K Views
0 comments

যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস) ইতিহাস গড়ার পথে আরও এক ধাপ এগিয়ে গেলেন লিওনেল মেসি। রবিবার (১৮ অক্টোবর) বাংলাদেশ সময় সকালে প্রতিপক্ষের মাঠে দ্বিতীয়ার্ধে মাত্র চার মিনিটের ব্যবধানে জোড়া গোল করেন আর্জেন্টাইন মহাতারকা। এতে এমএলএসে তার গোলসংখ্যা বেড়ে হয়েছে ২৫, যা চলতি মৌসুমে লিগের সর্বোচ্চ। প্রথমার্ধের ৪৫তম মিনিটে মেক্সিকান স্ট্রাইকার জার্মান বেরতেরামের গোলে এগিয়ে যায় মায়ামি। বিরতির পর ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজের হাতে তুলে নেন মেসি।


৫৬তম মিনিটে ডান দিক থেকে বল নিয়ে ভেতরে ঢুকে বেরতেরামের সঙ্গে বল দেয়া-নেয়ার পর প্রতিপক্ষের এক ডিফেন্ডারকে কাটিয়ে নিচু শটে জালে বল পাঠান তিনি। চার মিনিট পর লুইস সুয়ারেজের পাস ধরে পাল্টা আক্রমণে আবারও নিজের দক্ষতার ঝলক দেখান মেসি। এবারও এক ডিফেন্ডারকে কাটিয়ে বাঁ পায়ের শটে গোল করেন আটবারের ব্যালন ডি'অরজয়ী তারকা।


শেষ দিকে পেনাল্টি থেকে একটি গোল শোধ করেন মায়ামির সাবেক ফরোয়ার্ড ফাফা পিকো।


এই জোড়া গোলে এমএলএসের গোল্ডেন বুটের দৌড়ে দ্বিতীয় স্থানে থাকা খেলোয়াড়ের চেয়ে ছয় গোলে এগিয়ে গেলেন মেসি। পাশাপাশি তার অ্যাসিস্টসংখ্যা ১৫, যা লস অ্যাঞ্জেলেস এফসির সন হিউং-মিনের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ। এমএলএসের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে টানা তিন মৌসুমে ১৫টি করে অ্যাসিস্টের কীর্তিও গড়েছেন মেসি। ক্লাব ও জাতীয় দলের হয়ে টানা ১৩ ম্যাচে গোল কিংবা অ্যাসিস্টে অবদান রেখে নিজের দ্বিতীয় দীর্ঘতম ধারারও সমান হয়েছেন তিনি।


নতুন কোচ ক্রিস্তিয়ান ‘কিলি’ গনসালেসের অধীনে টানা তৃতীয় জয় পেয়েছে ইন্টার মায়ামি। চলতি সপ্তাহেই প্লে-অফ নিশ্চিত করা দলটি এখন ইস্টার্ন কনফারেন্সে দ্বিতীয় স্থানে রয়েছে। শীর্ষে আছে ন্যাশভিল।


অন্যদিকে মেসির সাবেক কোচ জেরার্দো ‘তাতা’ মার্তিনোর অধীনে আটলান্টা রয়েছে ১৪তম স্থানে। প্লে-অফে জায়গা করে নিতে দলটির সামনে এখন কঠিন চ্যালেঞ্জ। আগামী শনিবার নিউইয়র্ক রেড বুলসের মাঠে খেলতে নামবে ইন্টার মায়ামি।

Comments 0

Your Comment