blog-img
উত্তেজনার জেরে কাতারে সব ধরনের ফুটবল স্থগিত
8 hours ago
2.3 K Views
0 comments
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক হামলার জেরে মধ্যপ্রাচ্যজুড়ে অস্থিরতা বিরাজ করছে। স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। নিরাপত্তা শঙ্কায় বন্ধ রাখা হয়ে সব ধরনের ফ্লাইট। এমন পরিস্থিতিতে সব ধরনের টুর্নামেন্ট ও ম্যাচ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে কাতার ফুটবল অ্যাসোসিয়েশন (কিউএফএ)। কিউএফএ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এতে বলা হয়, প্রতিযোগিতা পুনরায় শুরুর নতুন তারিখ যথাসময়ে ঘোষণা করা হবে। এদিকে বৈশ্বিক উত্তেজনার জেরে আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার ‘ফিনালিসিমা’ ম্যাচ নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। দোহার লুসাইল স্টেডিয়ামে আগামী ২৭ মার্চ ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই প্রীতি ম্যাচে প্রথমবারের মতো মুখোমুখি হওয়ার কথা লামিনে ইয়ামাল ও লিওনেল মেসির। স্পেনের ক্রীড়া দৈনিক ডায়ারিও এএস জানিয়েছে, ম্যাচটির ভবিষ্যৎ এখন ‘অনিশ্চিত।’ তবে রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশনের (আরএফইএফ) একটি সূত্র ইএসপিএনকে জানিয়েছে, সম্ভাব্য স্থগিতাদেশের বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেওয়া হয়নি। এর আগে স্থানীয় সময় রবিবার (১ মাচ) এশিয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থা এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) মধ্যপ্রাচ্যে নির্ধারিত মহাদেশীয় ক্লাব চ্যাম্পিয়নশিপের প্লে-অফ ম্যাচগুলো স্থগিতের ঘোষণা করে। সংস্থাটি জানায়, এএফসি চ্যাম্পিয়নস লিগ এলিটের শেষ ষোলোর ম্যাচগুলো নতুন সূচি অনুযায়ী আয়োজন করা হবে।

Comments 0

Your Comment