blog-img
বাংলাদেশের কাছে হার মেনে নিতে পারছেন না আকমল
8 hours ago
4.9 K Views
0 comments
বাংলাদেশের কাছে সিরিজ হার মেনে নিতে পারছেন না পাকিস্তানের সাবেক উইকেটকিপার ব্যাটার কামরান আকমল। র‍্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকা দলের কাছে এমন হারকে তিনি দেখছেন পাকিস্তান ক্রিকেটের ব্যর্থতার বড় প্রমাণ হিসেবে। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, পাকিস্তান ক্রিকেট এখন “একটি কমেডি শো”-তে পরিণত হয়েছে। দলের হার-জয়ে নাকি টিম ম্যানেজমেন্ট বা বোর্ডের কোনো মাথাব্যথাই নেই—বরং তারা ব্যস্ত পরীক্ষানিরীক্ষায়। কামরানের মতে, হাতে ৩০ জন খেলোয়াড় থাকলে তিন ম্যাচেই সবাইকে খেলানো হতো। গত কয়েক বছর ধরে দলটি কেবল হারের বৃত্তেই ঘুরছে বলেও মন্তব্য করেন তিনি। বিশেষ করে র‍্যাঙ্কিংয়ের ১০ নম্বর দলের কাছে সিরিজ হার। এটি কিছুতেই মেনে নিতে পারছেন না এই সাবেক ক্রিকেটার। তার প্রশ্ন, এভাবে চলতে থাকলে পাকিস্তান কীভাবে আইসিসি ট্রফি জিতবে? এমনকি ব্যঙ্গ করে তিনি বলেন, “এইভাবে খেললে আইসিসি ট্রফি জিততে হলে চুরি করেই আনতে হবে!” সিরিজ নির্ধারণী ম্যাচে টস জিতে বোলিং নেওয়ার সিদ্ধান্তকেও ভুল বলেছেন কামরান। তার মতে, ভালো পিচে আগে ব্যাটিং করলে ৩৫০ রান করা সম্ভব ছিল। তবে ধীরগতির ব্যাটিংয়ের কারণে স্কোর ২৯০-এই থেমে যায়, যা ম্যাচে বড় প্রভাব ফেলে।

Comments 0

Your Comment