সুপ্রিম কোর্টের বিজয় ৭১ ভবন থেকে কর্মচারীর মরদেহ উদ্ধার
6 hours ago
3.4 K
Views
0
like
share
সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে অবস্থিত বিজয় ৭১ ভবনের একটি ওয়াশরুম থেকে হাইকোর্ট বিভাগের এক কর্মচারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে ১টার দিকে ভবনটির সপ্তম তলার একটি টয়লেট থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মৃত ব্যক্তির নাম কামাল হোসেন (৪৭)। তিনি হাইকোর্ট বিভাগের বিচারপতি এনায়েত হোসেনের জমাদার হিসেবে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলায়। জানা যায়, দুপুরে ভবনের ওয়াশরুমের জানালার গ্রিলে মরদেহটি ঝুলন্ত অবস্থায় দেখতে পান লোকজন। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে শাহবাগ থানা পুলিশ।