blog-img
নাটকীয়তা শেষে ১৬ বছর পর চ্যাম্পিয়ন মোহামেডান
2 hours ago
1.6 K Views
0 comments
অপেক্ষা-আক্ষেপ সবকিছুর অবসান ঘটাল মোহামেডান। লিগের শেষদিনে নানা নাটকীয়তা আর সমীকরণ মিলিয়ে লিস্ট ‘এ’ মর্যাদা পাওয়ার পর ঢাকা প্রিমিয়ার লিগে প্রথমবার চ্যাম্পিয়ন হলো মোহামেডান। দীর্ঘ ১৬ বছর পর চির প্রতিদ্বন্দ্বী আবাহনীকে হারিয়ে শিরেপো ঘরে তুললো মোহামেডান। শুক্রবার লিগের শেষদিনে মোহামেডানের সামনে সমীকরণটা একটু জটিলই ছিল। আবাহনীর বিপক্ষে মোহামেডানের শুধু জিতলেই হতো না, শেষ ম্যাচে হারতে হতো প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবে। বিকেএসপির পাশাপাশি মাঠে দু’টি ঘটনাই ঘটেছে। ২০০৯-১০ মৌসুমে সর্বশেষ চ্যাম্পিয়ন হয়েছিল তারা। সব মিলিয়ে প্রিমিয়ার লিগে এটি তাদের দশম শিরোপা। বিকেএসপির ৩ নম্বর মাঠে প্রিমিয়ার লিগের শেষ দিনে আবাহনী লিমিটেডের বিপক্ষে ৪০৬ রান করে মোহামেডান। পরে আবাহনী ২৪.৪ ওভারে ৪ উইকেটে ১৭৮ রান করার পর বজ্রপাত ও বৃষ্টির কারণে আর খেলা সম্ভব হয়নি। ফলে ডাকওয়ার্থ লুইস স্টার্ন পদ্ধতিতে মোহামেডানকে ৬৩ রানে জয়ী ঘোষণা করেন ম্যাচ অফিসিয়ালরা। পাশের মাঠে ঢাকা লেপার্ডসের মুখোমুখি হয় শিরোপার দৌড়ে থাকা প্রাইম ব্যাংক। তারা আগে ব্যাট করে ৮ উইকেটে ২৬৬ রানের পুঁজি পায়। জবাবে লেপার্ডস ২৯.১ ওভারে ৩ উইকেটে ১৪২ রান করার পর খেলা বন্ধ হয়ে যায়। প্রায় দেড় ঘণ্টার বেশি অপেক্ষার পর ডাকওয়ার্থ লুইস স্টার্ন পদ্ধতিতে লেপার্ডসকে ৮ রানে জয়ী ঘোষণা করা হয়। ফলে ১১ ম্যাচের লিগ শেষে ৯ জয়ে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে চ্যাম্পিয়ন হয়েছে মোহামেডান। অন্যদিকে সমান ৮ জয়ে ১৬ পয়েন্ট করে পেয়েছে আবাহনী ও প্রাইম ব্যাংক। তবে হেড টু হেডের হিসেবে এগিয়ে থেকে রানার্স-আপ হয়েছে আবাহনী।

Comments 0

Your Comment