রাবিতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক
3 hours ago
1.9 K
Views
0
like
share
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) এসে এক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক হয়েছেন। ক্যাম্পাসে শিক্ষার্থীরা তাকে আটক করেন। রবিবার বিকালে তাকে নগরীর মতিহার থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। আটক শিক্ষার্থী সোলাইমান আলী। তিনি টাঙ্গাইল মধুপুরের আব্দুল কাদের ছেলে এবং বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগের ২০১৯-২০ সেশনে শিক্ষার্থী। তিনি শহিদ হবিবুর রহমান ছাত্রলীগের ধর্মবিষয়ক সম্পাদক ছিলেন। আটক এ নেতা ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্টতা স্বীকার করেছেন। এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মাহবুবুর রহমান বলেন, তার ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্টতা আছে। এটা নিজেই স্বীকার করেছে। পরবর্তীতে শিক্ষার্থীদের দাবিতে তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে। এ ব্যাপারে নগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকীর সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও সাঁড়া দেননি তিনি।