blog-img
চুরি থেকে বাঁচতে গাড়ি তুললেন বাড়ির ছাদে
22 hours ago
4.7 K Views
0 comments

কিছুদিন আগেই একটি ‘মাহিন্দ্রা স্করপিও ক্লাসিক’ গাড়ি কিনেছিলেন ভারতের বিহারের গোপালগঞ্জের এক ব্যক্তি। কিন্তু চুরির হাত থেকে গাড়িটিকে বাঁচাতে এক অভিনব উপায় বেছে নিয়েছেন তিনি। ক্রেনের সাহায্যে গাড়িটিকে সোজা নিজের বাড়ির দোতলায় তুলে রেখেছেন। 


ক্রেন দিয়ে ওই গাড়ি ওপরে তোলা ও সাবধানে বাড়ির ছাদে বসানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি ভাইরাল হয়েছে। 


ভিডিওটিতে দেখা যায়, একটি ক্রেনের সাহায্যে গাড়িটিকে ঝুলিয়ে ধীরে ধীরে দোতলা বাড়ির ছাদের দিকে তোলা হচ্ছে। এরপর গাড়িটিকে অত্যন্ত সতর্কতার সঙ্গে ছাদের ওপর নামানো হয়।


জানা গেছে, গাড়িটির মালিক মনোজ যাদব সম্প্রতি এটি কিনেছিলেন। যাদব ইসরায়েলে কর্মরত। পেশাগত কারণে বিদেশে থাকায় তিনি গাড়িটি এক চালকের তত্ত্বাবধানে রেখেছিলেন। কিন্তু সেই চালক কাজ ছেড়ে চলে যাওয়ায়, গাড়িটির নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দেয়। 


এরপর যাদবের পরিবারের সদস্যরা সম্ভাব্য চুরি থেকে গাড়িটিকে রক্ষা করার জন্য সেটিকে বাড়ির ছাদে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেন।


বাড়ির ছাদের ভারবহন ক্ষমতা বা সেখানে গাড়ি রাখার নিরাপত্তা বিষয়ে কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হয়নি। গাড়িটিকে কোনো গ্যারেজে না রেখে ওই ব্যক্তি কেন এই অভিনব উদ্যোগ নিলেন, তাও স্পষ্ট নয়।


ভাইরাল হওয়া ভিডিও এবং স্থানীয় বাসিন্দাদের তথ্যের ওপর ভিত্তি করে, ‘ছাদের ওপর স্করপিও’ গাড়ি থাকার এই অস্বাভাবিক দৃশ্যটি অনলাইনে আলোচনার বিষয় হয়ে উঠেছে।


Comments 0

Your Comment