blog-img
‘উরি’র আগে বলিউড ছাড়ার কথা ভেবেছিলেন ইয়ামি
14 hours ago
2.5 K Views
0 comments
ভারতের জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী ইয়ামি গৌতম একসময় বলিউড ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’ সিনেমায় সাফল্যের আগে ক্যারিয়ারের কঠিন সময়ে এমন সিদ্ধান্ত নিয়েছিলেন বলে জানিয়েছেন এই অভিনেত্রী। সম্প্রতি এক সাক্ষাৎকারে ইয়ামি জানান, ‘ভিকি ডোনার’ সিনেমার পর দীর্ঘ সময় ধরে তেমন উল্লেখযোগ্য কাজের সুযোগ পাচ্ছিলেন না তিনি। সেই সময়ই অভিনয় ছেড়ে হিমাচল প্রদেশে নিজের বাড়িতে ফিরে যাওয়ার কথা ভাবেন। ইয়ামি বলেন, বলিউড ছেড়ে নিজের জমিতে চাষাবাদ করে বা অন্য কোনোভাবে জীবন চালানোর পরিকল্পনাও করেছিলেন তিনি। তার পরিবারও এই সিদ্ধান্তের বিরোধিতা করেনি। অভিনেত্রী বলেন, ‘একসময় ভেবেছিলাম, আমাদের চাষের জমি আছে, সেখানে একেবারে ভিন্ন জীবন শুরু করব। উপার্জনের জন্য অন্য কোনো পথ খুঁজে নেব। তবে পরে এমন কিছু চরিত্র পেয়েছি, যেগুলো আমার ধারণা বদলে দিয়েছে।’ ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’ ছবিতে অভিনয়ের পর ইয়ামির ক্যারিয়ার নতুন গতি পায়। ছবিটি বক্স অফিসে বড় সাফল্য পাওয়ার পাশাপাশি তার অভিনয়ও প্রশংসিত হয়। সাক্ষাৎকারে বলিউডের অভিজ্ঞতা ও সুযোগের বৈষম্য নিয়েও কথা বলেন ইয়ামি। তিনি বলেন, তারকা সন্তানরা নানা প্রতিকূলতার মধ্যেও অভিনয়ে নিজেদের প্রমাণ করার একাধিক সুযোগ পান, কিন্তু বহিরাগত শিল্পীদের জন্য একটি সুযোগ পাওয়াই অনেক কঠিন।

Comments 0

Your Comment