ঈশানের নতুন গান ‘যাব যাব মন’
9 hours ago
3 K
Views
0
like
share
সংগীতশিল্পী ঈশান মজুমদার ‘যাব যাব মন’ শিরোনামের নতুন গান নিয়ে হাজির হয়েছেন। 'ঈশান এর গান' ইউটিউব চ্যানেলে প্রচার হয়েছে গানটি, কথা লিখেছেন যশ নমুদার, যুগ্মভাবে সংগীতায়োজন করেছেন ঈশান ও দীপ্র আহমেদ। গানের ভিডিও চিত্রে অভিনেতা আবদুল্লাহ আল সেন্টু ও মার্শিয়া কাজ করেছেন। গানটি নিয়ে ঈশান মজুমদার বলেন, 'যাব যাব মন' একেবারেই স্বাধীন একটি কাজ। আমার কাছের বন্ধু-বান্ধব ও ভাইদের নিয়ে করা। কাজটি করে অনেক আনন্দ যেমন পেয়েছি, তেমনিভাবে নতুন অনেক কিছু শিখেছি। আশা করি গানটি সবার ভালো লাগবে। ‘দাঁড়ালে দুয়ারে’, ‘নিঠুর মনোহর’, ‘জেনে নিয়ো’ থেকে গেল বছরের ‘গুলবাহার’ একের পর কয়েকটি গানে পরিচিতি পেয়েছেন ঈশান। ‘যাব যাব মন’ ছাড়াও আরও কয়েকটি গান রেকর্ড করেছেন ঈশান। গানগুলো ধারাবাহিকভাবে ভিডিওচিত্রে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন তিনি।