ইন্দোনেশিয়ায় জেগে উঠেছে ভয়ংকর আগ্নেয়গিরি
6 hours ago
1.7 K
Views
0
like
share
ইন্দোনেশিয়ার পূর্ব জাভায় অবস্থিত মাউন্ট সেমেরু আগ্নেয়গিরিতে মাত্র তিন ঘণ্টার ব্যবধানে সাতবার অগ্নুৎপাতের ঘটনা ঘটেছে। ফলে ওই এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আজ বুধবার ভোর থেকে শুরু হওয়া অগ্ন্যুৎপাতে আগ্নেয়গিরির চূড়া থেকে প্রায় ৮০০ মিটার উচ্চতা পর্যন্ত ছাইয়ের মেঘ ছড়িয়ে পড়ে। স্থানীয় সময় ভোর ৪টা ৫৮ মিনিটে প্রথম উদগিরণের ঘটনা ঘটে। ফলে আকাশ ঘন ধূসর ছাইয়ে ঢেকে যায়। এই ছাইয়ের স্তর মূলত উত্তর-পূর্ব দিকে প্রবাহিত হচ্ছে বলে জানা গেছে। ভূমিকম্পন পরিমাপক যন্ত্রে এই অগ্নুৎপাতের তীব্রতা ২২ মিলিমিটার পর্যন্ত রেকর্ড করা হয়। এটি প্রায় ১৩৮ সেকেন্ড স্থায়ী ছিল। এরপর সকাল ৭টা ৫ মিনিট পর্যন্ত ধারাবাহিকভাবে আরও ছয়বার অগ্নুৎপাত ঘটে। ফলে ৩০০ থেকে ৭০০ মিটার উচ্চতা পর্যন্ত ছাইয়ের কুণ্ডলী আকাশে উড়তে দেখা যায়। উদ্ভূত পরিস্থিতিতে স্থানীয় প্রশাসন সর্বোচ্চ সতর্কতা জারি করেছে। বিশেষ করে বেসুক কোবোকান নদীর তীরবর্তী ৫০০ মিটারের মধ্যে যেকোনো ধরনের জনসমাগম বা কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। আগ্নেয়গিরি থেকে নির্গত উত্তপ্ত লাভা নদীর গতিপথ দিয়ে প্রবাহিত হওয়ার আশঙ্কায় এই আগাম সতর্কতা অবলম্বন করছে কর্তৃপক্ষ।