blog-img
আমিরের তৃতীয় স্ত্রী গৌরীর সম্পদের পরিমাণ নিয়ে কৌতুহল
11 hours ago
4.3 K Views
0 comments
বলিউড তারকা আমির খান দীর্ঘদিনের সম্পর্কের পর গৌরী স্প্র্যাটকে বিয়ে করেছেন। মুম্বাইয়ে ঘরোয়া আয়োজনে অনুষ্ঠিত এই বিয়ের পর গৌরী স্প্র্যাটের ব্যক্তিগত সম্পদের পরিমাণ নিয়েও আগ্রহ তৈরি হয়েছে। ভারতীয় বিভিন্ন গণমাধ্যম ও তথ্যভিত্তিক প্ল্যাটফর্মের প্রতিবেদনে বলা হয়েছে, পেশায় ফ্যাশন স্টাইলিস্ট ও বিউটি উদ্যোক্তা গৌরী স্প্র্যাটের মোট সম্পদের পরিমাণ প্রায় ২৪ থেকে ৪০ কোটি ভারতীয় রুপি। ফ্যাশন ও সৌন্দর্য খাতে ব্যবসা এবং বিভিন্ন বিনিয়োগ থেকেই তিনি এই সম্পদ গড়ে তুলেছেন। ৪৭ বছর বয়সী গৌরী স্প্র্যাট বেঙ্গালুরুতে জন্মগ্রহণ করেন। তার মা একটি জনপ্রিয় বিউটি সেন্টার পরিচালনা করতেন, যা তাকে সৌন্দর্য ও ফ্যাশন শিল্পে ক্যারিয়ার গড়তে অনুপ্রাণিত করে। বিউটি ব্যবসায় যুক্ত হওয়ার আগে তিনি পোশাক ডিজাইন ও টেক্সটাইল ব্যবসার সঙ্গেও কাজ করেছেন। ২০০৭ সালে তিনি ভারতের পরিচিত বিউটি সেলুন চেইন বিব্লান্টের সঙ্গে যুক্ত হন। বর্তমানে মুম্বাইয়ে প্রতিষ্ঠানটির একটি শাখা পরিচালনার পাশাপাশি আমির খান প্রোডাকশনের বিভিন্ন সৃজনশীল প্রকল্পেও পরামর্শক হিসেবে কাজ করছেন। গৌরীর পারিবারিক ও শিক্ষাগত পটভূমিও বৈচিত্র্যময়। তার বাবা রবার্ট স্প্র্যাট তামিল-ব্রিটিশ এবং মা রীতা স্প্র্যাট পাঞ্জাবি-আইরিশ বংশোদ্ভূত। ভারতের উটির ব্লু মাউন্টেন স্কুলে পড়াশোনা শেষে তিনি লন্ডনে যান এবং ২০০৪ সালে লন্ডন থেকে ফ্যাশন স্টাইলিং ও ফটোগ্রাফিতে উচ্চশিক্ষা সম্পন্ন করেন। উল্লেখ্য, এটি ৬১ বছর বয়সী আমির খানের তৃতীয় বিয়ে। এর আগে তিনি রীনা দত্ত এবং কিরণ রাও-কে বিয়ে করেছিলেন। দীর্ঘদিনের পরিচয়ের পর প্রায় দুই বছরের সম্পর্ক শেষে গৌরী স্প্র্যাটকে বিয়ে করেন তিনি।

Comments 0

Your Comment