আদালতে গান শোনালেন নোবেল, বললেন ‘দর্শক-শ্রোতা আমাকে বোঝেন’
15 hours ago
2.2 K
Views
0
like
share
আপসের শর্তে জামিন পেয়েছেন কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেল। এর আগে গতকাল সোমবার বিয়ের প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাৎ এবং আপত্তিকর ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকির অভিযোগে গ্রেফতার হন তিনি।
অনুশোচনার বিষয়ে নোবেল বলেন, মানুষ মাত্রই ভুল। এবার হয়েছে, আরেকবার হতে পারে।
দর্শকের উদ্দেশে নোবেল বলেন, আমার সব দর্শক–শ্রোতা আমাকে ভালো করে বোঝেন। আমাকে ক্ষমা করে দেবেন।
এরপরই সংবাদমাধ্যমের অনুরোধে গান ধরেন নোবেল। সেখানে তিনি তার ‘মেহেরবান’ গান গেয়ে শোনান।
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার বটতলা এলাকা থেকে গতকাল দুপুরে নোবেলকে গ্রেফতার করে পুলিশ।
মামলা সূত্রে জানা গেছে, গত বছরের ১৩ আগস্ট এক নারী মাইনুল আহসানের বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে একটি মামলা করেন। মামলায় বিয়ের কথা বলে অর্থ আত্মসাৎ ও ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগ আনা হয়। মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন আদালত।
পিবিআই তদন্ত শেষে আদালতে প্রতিবেদন দাখিল করলে, চলতি বছরের ২ ফেব্রুয়ারি আদালত নোবেলসহ চারজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।