চট্টগ্রাম বন্দরে সিঙ্গেল উইন্ডো উদ্বোধন
13 hours ago
4 K
Views
0
like
share
চট্টগ্রাম বন্দরে অনলাইননির্ভর সেবা ‘সিঙ্গেল উইন্ডো’ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে বন্দর ভবনের বোর্ড রুমে এ সেবা উদ্বোধন করেন বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এসএম মনিরুজ্জামান। এনবিআর, কাস্টমস ও বন্দর সংক্রান্ত সব সেবা একসঙ্গে মিলবে সিঙ্গেল উইন্ডোতে যা সিপিএ স্কাই নামে পরিচিত। এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বন্দর চেয়ারম্যান বলেন, এখানে সব সংস্থা সংযুক্ত থাকবে। আগে যে কাজগুলো ফিজিক্যালি করতে হতো, টেবিলে, ডেস্কে, কাস্টমস, ব্যাংক, ফ্রেইট ফরওয়ার্ডের কাছে যেতে হতো এখন এই কাজগুলো ডিজিটাল প্লাটফর্মে হচ্ছে। যার ফলে আগে যে কাজে পাঁচ দিন লাগত এখন তা আধ ঘণ্টায় হবে।এতে আমাদের সময় বেঁচে যাবে, দ্রুত হবে কার্গো ডেলিভারি। জাহাজের টার্ন অ্যারাউন্ড টাইম অনেক কমে আসবে। তিনি বলেন, বর্তমানে পৃথিবীর সব পোর্ট ডিজিটাল, অটোমেটেড হয়ে যাচ্ছে। ডিজিটাল করিডোরে যে ট্রানজেকশন হচ্ছে লজিস্টিক সেক্টরে সেটি থেকে আমরা অনেক পিছিয়ে ছিলাম।