blog-img
মাদ্রাসাছাত্রকে বলাৎকারের মামলার আসামি গ্রেফতার
21 hours ago
2.4 K Views
0 comments
গাইবান্ধার সুন্দরগঞ্জে এক মাদ্রাসাছাত্রকে একাধিকবার বলাৎকারের অভিযোগে করা মামলার আসামি সানজু বকশিকে (৪৭) গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতার সানজু বকশী সুন্দরগঞ্জ উপজেলার তালুক ফলগাছা এলাকার মৃত জয়নাল আবেদীনের ছেলে। শনিবার (২৯ আগস্ট) সকালে র‌্যাব-১৩’র অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে বৃহস্পতিবার রাতে টাঙ্গাইল সদর উপজেলার গড়াশিন বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, মামলার গুরুত্ব বিবেচনায় অভিযুক্তকে গ্রেফতারে গোয়েন্দা নজরদারি জোরদার করে র‌্যাব। এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাত পৌনে ১১টার দিকে সিপিসি-৩ র‌্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্প এবং সিপিসি-৩ র‌্যাব-১৪ টাঙ্গাইল ক্যাম্পের যৌথ অভিযানিক দল টাঙ্গাইল সদর উপজেলার গড়াশিন বাজার এলাকায় অভিযান পরিচালনা করে সানজু বকশিকে গ্রেফতার করা হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Comments 0

Your Comment