blog-img
ভালুকায় বজ্রপাতে কিশোরের মৃত্যু
5 hours ago
2 K Views
0 comments
ময়মনসিংহের ভালুকায় বজ্রপাতে ফয়সাল আহাম্মেদ (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। রবিবার (১৪ জুন) দুপুরে উপজেলা প্রেসক্লাব সংলগ্ন মেঘার মাঠ এলাকায় এই ঘটনা ঘটে। মৃত ফয়সাল মুক্তাগাছা উপজেলার বেনীপুর গ্রামের নিজাম উদ্দিনের ছেলে। তিনি পরিবারের সঙ্গে ভালুকা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের টিএন্ডটি রোড এলাকায় একটি ভাড়া বাসায় থাকত এবং ভাঙারি ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুরে কাজ শেষে বাসায় ফিরছিলেন ফয়সাল। এ সময় হঠাৎ তীব্র বজ্রপাত হলে, তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়দের সহায়তায় তাকে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বজ্রপাতে এক কিশোরের মৃত্যুর খবর তারা পেয়েছেন। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Comments 0

Your Comment