blog-img
বঙ্গোপসাগরে মাছ ধরার নৌকাডুবি: উদ্ধার ১৩, নিখোঁজ ১
28 minutes ago
5 K Views
0 comments

কক্সবাজারের কুতুবদিয়ায় বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ‘দেলোয়ার’ নামে একটি নৌকা ডুবে গেছে। এ ঘটনায় নৌকায় থাকা ১৪ জন মাঝি-মাল্লার মধ্যে ১৩ জনকে উদ্ধার করা হলেও এখনো নিখোঁজ রয়েছেন ফোরকান নামে একজন।


জানা গেছে, গত ১ সেপ্টেম্বর রাত ৩টার দিকে কুতুবদিয়ার উত্তর ধুরুংয়ের অলিপাড়া এলাকা থেকে মাছ ধরার উদ্দেশ্যে সাগরে যায় নৌকাটি। পরদিন ২ সেপ্টেম্বর রাত ৮টার দিকে সাগরে দুর্ঘটনার কবলে পড়ে নৌকাটি ডুবে যায়। পরে সাগরে থাকা অন্য একটি মাছ ধরার নৌকার সহায়তায় ১৩ জন মাঝি-মাল্লাকে জীবিত উদ্ধার করা হয়। বর্তমানে উদ্ধার হওয়া জেলেরা কুতুবদিয়ার গুন্নু বদ্দারের নৌকায় রয়েছেন। তবে এখনো নিখোঁজ রয়েছেন ফোরকান। তার বাড়ি সতর উদ্দিন এলাকায় বলে জানা গেছে।


নৌকার মালিক কলিম উল্লাহ জানান, তার নৌকাটি সাগরে ডুবে গেছে। অন্য একটি নৌকার মাধ্যমে ১৩ জনকে উদ্ধার করা হয়েছে। এখনো একজন নিখোঁজ রয়েছেন, তার নাম ফোরকান। তাকে উদ্ধারে সাগরে খোঁজ চলছে।

Comments 0

Your Comment