blog-img
পড়তে যাওয়ার পথে ট্রাকচাপায় স্কুলছাত্র নিহত, বোন আহত
5 hours ago
2.5 K Views
0 comments
সকালে বোনকে সঙ্গে নিয়ে প্রাইভেট পড়তে যাওয়ার পথে ট্রাকচাপায় প্রাণ হারিয়েছে আল আমিন (১০) নামে এক স্কুলছাত্র। এ সময় তার ছোট বোন সুমনাও গুরুতর আহত হয়। বৃহস্পতিবার সকালে ৬টার দিকে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া বাজার এলাকায় একটি ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে। নিহত আল আমিন (১০) নবাবগঞ্জের ভাদুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র এবং আহত সুমনাও একই বিদ্যালয়ের শিক্ষার্থী। তারা উপজেলার ভাদুরিয়া বাজারের উবারেরপাড় এলাকার বাসিন্দা মো. শামিমের সন্তান। স্থানীয়রা ও পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে দুই ভাই-বোন প্রাইভেট পড়তে যাওয়ার সময় একটি দ্রুতগতির ট্রাক তাদের চাপা দেয়। এতে আলামিন ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হয়। গুরুতর আহত অবস্থায় বোন সুমনাকে উদ্ধার করে ফায়ার সার্ভিসের একটি দল হাসপাতালে নিয়ে যায়। নবাবগঞ্জ থানার এস আই মো. সাজিদ আহম্মেদ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ভোর থেকেই পুলিশ ঘটনাস্থলে যায়। নিহতের মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে।

Comments 0

Your Comment