blog-img
নরসিংদীতে ব্যবসায়ীকে গুলি করে হত্যা
12 hours ago
2.1 K Views
0 comments
নরসিংদীর রায়পুরায় রফিকুল ইসলাম সরকার নামে এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার চরমধুয়া গ্রামের গাজীপুর এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত রফিকুল ইসলাম সরকার (৫০) মঙ্গল মিয়ার ছেলে। তার স্ত্রী মমতাজ স্থানীয় ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য। নিহতের ভাই মোস্তাকিম জানায়, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চরমধুয়া গ্রামের গাজীপুর এলাকায় রিফাত, নয়নদের সাথে নিহত রফিকুল ইসলাম সরকারের মত বিরোধ সৃষ্টি হয়। এই মতবিরোধকে কেন্দ্র করে রিফাত ও নয়ন রফিককে মেরে ফেলার প্রস্তুতি নিচ্ছিল। এরই মধ্যে রবিবার রাত সাড়ে নয়টার দিকে স্থানীয় বাজার থেকে রাড়ি যাচ্ছিল নিহত রফিকুল ইসলাম সরকার। পথে দুর্বৃত্তরা রফিককে পেছন থেকে পর পর কয়েক রাউন্ড গুলি করে। এ সময় গুলিবিদ্ধ হয়ে রফিক মাটিতে লুটিয়ে পড়ে। পরে তাকে উদ্ধার করে রাত সাড়ে ১০টার দিকে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে রফিকের মৃত্যুর সংবাদ পরিবার স্বজন ও এলাকাবাসীর মধ্যে ছড়িয়ে পড়লে স্বজনরা হাসপাতালে ছুটে আসে। এসময় স্বজনরা হাসপাতাল চত্বরে কান্নায় ভেঙ্গে পরেন। রায়পুরা থানার ওসি তদন্ত প্রবির চন্দ্র ঘোষ বলেন, পারিবারিক বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে বলে প্রাথমিক ভাবে জানা গেছে। নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Comments 0

Your Comment