blog-img
দুর্ঘটনায় মায়ের মৃত্যুর পর মারা গেল ১১ মাসের মেয়েও
22 hours ago
2 K Views
0 comments

সড়ক দুর্ঘটনায় মায়ের মৃত্যুর পর কয়েক ঘণ্টা পর চিকিৎসাধীন অবস্থায় ১১মাস বয়সের মেয়ে শিশু মারিয়া মাহরীনও মারা গেল। মঙ্গলবার রাত ৯টার দিকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। এর আগে মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের বিরামপুর পৌরশহরে জনতা ব্যাংকের সামনে এ দুর্ঘটনাটি ঘটেছে।


নিহত রুমি আক্তার নবাবগঞ্জ উপজেলার জগন্নাথপুর এলাকার বাসিন্দা মাহমুদুল হাসানের স্ত্রী এবং শিশু মারিয়া মাহরীন। অপরদিকে আহত মাহমুদুল হাসান ও ছেলে আব্দুর রহমান বিরামপুর উপজেলা হাসপাতালে চিকিৎসা নেন।


বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম আল মাহমুদ বিষয়টি নিশ্চিত করে জানান, নিজ বাড়ি থেকে মোটরসাইকেলে করে বিয়ের দাওয়াতে প্রবাস ফেরত মাহমুদুল হাসান (৫০), তার স্ত্রী রুমি আক্তার (২৮), ছেলে আব্দুর রহমান (৭) ও মেয়ে মারিয়া মাহারীন (১১মাস)কে নিয়ে মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। পথিমথ্যে বিরামপুর পৌর শহরের ব্যাংকের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাককে পাশ কাটাতে গিয়ে অপর একটি ট্রাকের ধাক্কায় সড়কে ছিটকে পড়ে যায়। এসময় পেছন থেকে দ্রুতগামী একটি ট্রাক রুমী আক্তারকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় গুরুতর আহত মাহমুদুল ও তার দুই সন্তানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন স্থানীয়রা। পরে আহতদের বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রুমি আক্তার। এরপর গুরুতর আহত শিশু মারিয়া মাহারীনকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় রাতে তারও মৃত্যু হয়। তিনি আরও জানান, কোনো আপত্তি না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

Comments 0

Your Comment