blog-img
আজ থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে বান্দরবান
1 month ago
4 K Views
0 comments
অতিবৃষ্টির কারণে সৃষ্ট বন্যা ও পাহাড় ধসের ঝুঁকি কেটে যাওয়ায় বান্দরবানের সব পর্যটনকেন্দ্র পুনরায় উন্মুক্ত করে দেওয়া হচ্ছে। আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) থেকে পর্যটকেরা জেলার পর্যটন স্পটগুলোতে আগের মতোই ভ্রমণ করতে পারবেন। বুধবার বান্দরবানের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, জেলার বন্যা পরিস্থিতির আশানুরূপ উন্নতি হওয়ায় নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। ফলে আগামীকাল ১৬ জুলাই থেকে জেলার সব আকর্ষণীয় পর্যটনকেন্দ্র দর্শনার্থীদের জন্য পুরোপুরি খোলা থাকবে। জেলা প্রশাসনের পর্যটন শাখা জানায়, টানা অতিভারী বর্ষণ, পাহাড়ি ঢলে সড়ক ও নদীপথ চলাচল ঝুঁকিপূর্ণ হওয়ায় গত ৬ জুলাই থেকে ৩ দফা সময় বাড়িয়ে ১৫ জুলাই পর্যন্ত বান্দরবানে পর্যটক ভ্রমণ বন্ধ রাখা হয়।

Comments 0

Your Comment