চ্যাটজিপিটিকে টেক্কা দিতে ইলন মাস্ক নিলে এলেন ‘গ্রোক বট’
4 hours ago
3.4 K
Views
0
like
share
কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) প্রতিযোগিতায় নতুন চমক নিয়ে এলেন ইলন মাস্ক। তার কোম্পানি ‘স্পেসএক্সএআই’ (SpaceXAI) বাজারে এনেছে নতুন সফটওয়্যার ‘গ্রোক বট’ (Grok Bot)। এটি কোনো সাধারণ টুল নয়; বরং এটি এআই এজেন্টদের পুরো একটি দলের মতো কাজ করবে। ওপেনএআই এবং অ্যানথ্রোপিকের মতো শক্ত প্রতিদ্বন্দ্বীদের টেক্কা দিতেই মাস্কের এই নতুন পদক্ষেপ।
কোম্পানিটি জানিয়েছে, পেশাদার কাজগুলো নিখুঁতভাবে করতে এই গ্রোক বট তৈরি করা হয়েছে। এটি নিজে থেকেই বিভিন্ন অ্যাপ ও ওয়েবসাইটে লগইন করতে পারে। শুধু তা-ই নয়, এটি আগের কাজের তথ্য মনে রাখে এবং অন্য বটগুলোর সঙ্গে দরকারি কনটেক্সট বা তথ্য শেয়ারও করতে পারে।
স্পেসএক্সএআই এরই মধ্যে নিজেদের ইঞ্জিনিয়ারিং, মার্কেটিং ও ফাইন্যান্স টিমে এটি ব্যবহার করছে। এই বট রাতারাতি নতুন ক্লায়েন্ট খুঁজে মেইল ড্রাফট করছে। আবার ইমেইল থেকে রসিদ খুঁজে বের করে হিসাবরক্ষকদের কাজও সহজ করে দিচ্ছে।
এআইয়ের দৌড়ে নিজের অবস্থান শক্ত করতে গত জুনেই ৬ হাজার কোটি ডলারে এআই কোডিং স্টার্টআপ কার্সার (Cursor) কিনে নেয় স্পেসএক্স। প্রযুক্তি দুনিয়ায় ‘ভাইব কোডিং’-এর যুগে সফটওয়্যার লেখা ও ডিবাগ করার ক্ষেত্রে কার্সার বেশ জনপ্রিয়। এর আগে গত মে মাসে অ্যানথ্রোপিককে টক্কর দিতে স্পেসএক্সএআই তাদের প্রথম কোডিং এজেন্ট এবং পরে কার্সারের সাহায্যে ‘গ্রোক ৪.৫’ বাজারে আনে। তবে প্রতিদ্বন্দ্বীরাও বসে নেই। ওপেনএআইয়ের প্রধান স্যাম অল্টম্যানও সম্প্রতি এআই এজেন্টদের দলবদ্ধ কাজের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেছেন।
আগে ‘এক্সএআই’ নামে পরিচিত মাস্কের এই কোম্পানিটি এখন স্পেসএক্সকে পুরোদস্তুর একটি এআই কোম্পানিতে রূপ দিতে চাইছে। আয় বাড়াতে বিভিন্ন ব্যাংক ও বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলোকে গ্রোক এআই ব্যবহারে আগ্রহী করার চেষ্টা করছেন তিনি। গত সপ্তাহে মাস্ক জানান, চলতি সপ্তাহেই তাদের নতুন মডেল ‘গ্রোক ৪.৬’ উন্মুক্ত করা হতে পারে।