নিউইয়র্কে ট্রাকচাপায় নিহত বাংলাদেশি কলেজছাত্রী নিশাত
10 hours ago
3.5 K
Views
0
like
share
কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে নিউইয়র্ক সিটির ময়লা-আবর্জনা বহনের ট্র্রাকের চাপায় পিষ্ট হয়েছেন ১৯ বছর বয়েসি বাংলাদেশি কলেজছাত্রী নিশাত জান্নাত। পুলিশ জানায়, রবিবার রাত ১২টায় জ্যাকসন হাইটসের কাছে উডসাইড এলাকায় ৬২ স্ট্রিট এবং রুজভেল্ট এভিনিউতে রাস্তা পার হওয়ার সময় ট্রাকের নিচে পড়েন নিশাত। অকুস্থলেই তিনি মারা যান বলে জরুরি চিকিৎসা সেবা দপ্তরের নার্স পুলিশকে জানিয়েছেন। নিহতের বড়বোন নওশিন জান্নাত জানান, নিউইয়র্ক সিটি কলেজের ছাত্রী নিশাত জ্যামাইকায় পারসন্স বুলেভার্ডে একটি পার্কিং গ্যারেজে রিসেপশনিস্ট হিসেবে কাজ করতেন এবং কালো ইউনিফর্ম পরতেন। রাত ১১টার দিকে ডিউটি শেষ করার পরও বাড়ি না ফেরায় তিনি খোঁজে বের হন। নওশিন বলেন, রাত প্রায় ২টার দিকে ফোনের লোকেশন অনুসরণ করে ঘটনাস্থলে পৌঁছাই। চারদিকে পুলিশ ছিল। বোনকে স্মরণ করে তিনি বলেন, আমার বোন খুব আশাবাদী ছিল। সবার সঙ্গে কথা বলত এবং আল্লাহর ওপর ভরসা রাখতে বলত। নিশাত দুই ছোট বোন (বয়স ৯ ও ৪ বছর) এবং বড়বোন নওশিনকে রেখে গেছেন। নিশাত সিলেটের গোলাপগঞ্জের উত্তর ঘরগাঁওয়ের বাসিন্দা হেলাল উদ্দিনের মেয়ে ও স্থানীয় উডসাইডে বায়তুল জান্নাহ মসজিদের ইমাম। তিনি বলেন, সুন্দর ভবিষ্যতের প্রত্যাশায় ৮ বছর আগে এসেছি নিউইয়র্কে। চার কন্যার দ্বিতীয় ছিল নিশাত। সিটি কলেজ অব নিউইয়র্কে পড়াশোনার পাশাপাশি কাজ বাংলাদেশি গ্রোসারি স্টোর ‘ফুডফেয়ার’-এর সামনেই ঘাতক ট্রাকের নিচে পড়েছিল।