৪৩৬৪ পিস ইয়াবা নিয়ে সৌদি যাওয়ার চেষ্টা, শাহজালালে গ্রেফতার ১
8 hours ago
4.3 K
Views
0
like
share
হযরত হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪ হাজার ৩৬৪ পিস অ্যাম্ফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। তিনি সংঘবদ্ধ মাদক কারবারি চক্রের সদস্য বলে জানিয়েছে সংস্থাটি। গ্রেফতার ব্যক্তির নাম সাইদুল ইসলাম। গতকাল বিমানবন্দর থানাধীন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বোর্ডিং ব্রিজের ৫ নম্বর স্ক্যানিং মেশিন অতিক্রম করার সময় তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাঁধে থাকা ব্যাগ তল্লাশি করে কার্বন ও স্কচটেপে মোড়ানো পলিথিন প্যাকেটে লুকানো অবস্থায় মোট চার হাজার ৩৬৪ পিস অ্যাম্ফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক শামীম আহম্মেদ এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গ্রেফতার সাইদুল ইসলাম একজন ইয়াবা কারবারি। সৌদি আরবে অবস্থানরত তার ভাই নুরুল আমীন-এর কাছে ট্যাবলেটগুলো পৌঁছে দেওয়ার কথা ছিল। প্রাথমিক তদন্তে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশ থেকে ইয়াবা সৌদি আরব-এ নিয়ে যেতেন। বিনিময়ে সেখান থেকে স্বর্ণ চোরাচালান করে বাংলাদেশে আনতেন। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী মামলা করা হয়েছে।