blog-img
সব যান বন্ধ নয়: কারা চলাচলে ছাড় পাচ্ছে
12 hours ago
3.7 K Views
0 comments
জাতীয় নির্বাচন ও গণভোট ঘিরে সারা দেশে যান চলাচলে কড়াকড়ি শুরু হলেও সব গাড়ি বন্ধ নয়। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী নির্দিষ্ট কিছু যানবাহন এই নিষেধাজ্ঞার বাইরে থাকছে। অর্থাৎ প্রয়োজনীয় ও জরুরি সেবার গাড়িগুলো স্বাভাবিকভাবেই চলাচল করতে পারবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ মঙ্গলবার ১০ ফেব্রুয়ারি দিবাগত মধ্যরাত থেকে সারা দেশে মোটরসাইকেলসহ কিছু যানবাহনের ওপর সাময়িক নিষেধাজ্ঞা জারি করে। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের বিআরটিএ সংস্থাপন শাখার উপসচিব আল আমীন মো নুরুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়, ১০ ফেব্রুয়ারি মধ্যরাত থেকে ১৩ ফেব্রুয়ারি মধ্যরাত পর্যন্ত মোট ৭২ ঘণ্টা মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে। এই সময়ের পর ১৪ ফেব্রুয়ারি ভোর থেকে আবার স্বাভাবিকভাবে চলবে মোটরসাইকেল। একই সঙ্গে ১১ ফেব্রুয়ারি দিবাগত মধ্যরাত থেকে ১২ ফেব্রুয়ারি মধ্যরাত পর্যন্ত ২৪ ঘণ্টা ট্যাক্সি ক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচলেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তবে এই নিষেধাজ্ঞার বাইরে থাকছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী, প্রশাসন, অনুমতিপ্রাপ্ত পর্যবেক্ষক, জরুরি সেবা কাজে নিয়োজিত যানবাহন, ওষুধ, স্বাস্থ্য চিকিৎসা ও অনুরূপ কাজে ব্যবহৃত যানবাহন, সংবাদপত্র বহনকারী যানবাহন। এ ছাড়া টিকিট বা অনুরূপ প্রমাণ দেখাতে পারলে বিমানবন্দরগামী যাত্রী ও স্বজনদের যানবাহন চলাচলের সুযোগ থাকবে। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর জন্য একটি এবং নির্বাচনী এজেন্টের জন্য একটি ছোট যানবাহন রিটার্নিং অফিসারের অনুমোদন ও স্টিকার প্রদর্শন সাপেক্ষে চলতে পারবে। সাংবাদিক, পর্যবেক্ষক ও জরুরি কাজে ব্যবহৃত যানবাহন এবং মোটরসাইকেল নির্বাচন কমিশন বা রিটার্নিং অফিসারের অনুমোদন সাপেক্ষে চলাচল করতে পারবে। পাশাপাশি বিটিআরসি ও লাইসেন্সপ্রাপ্ত টেলিযোগাযোগ প্রতিষ্ঠানের যানবাহনকেও জরুরি সেবা হিসেবে বিবেচনা করা হয়েছে।

Comments 0

Your Comment