blog-img
সকাল ৯টার মধ্যে অফিসে প্রবেশের নির্দেশ, বিনা অনুমতিতে বাইরে নয়
7 hours ago
2.7 K Views
0 comments
আইন ও বিচার বিভাগে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের যথাসময়ে অফিসে উপস্থিত হওয়ার নির্দেশ দিয়েছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। সোমবার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব (প্রশাসন) কামরুল হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশ দেওয়া হয়। অফিস আদেশে বলা হয়েছে, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের (নিয়মিত উপস্থিতি) বিধিমালা, ২০১৯-এর বিধানসমূহের প্রতি দৃষ্টি আকর্ষণপূর্বক জানানো যাচ্ছে যে, এই বিধিমালার অধীন নিম্নলিখিত বিষয়গুলো অফিস শৃঙ্খলা পরিপন্থী ও শাস্তিযোগ্য অপরাধ। (ক) বিনা অনুমতিতে কর্মে অনুপস্থিতি; (খ) বিনা অনুমতিতে অফিস ত্যাগ, (গ) বিলম্বে অফিসে উপস্থিতি। এ অবস্থায় সব কর্মকর্তা ও কর্মচারীকে কর্মদিবসে সকাল ৯টার মধ্যে নিজ নিজ দফতরে উপস্থিত থাকতে বলা হয়েছে। অফিস সময় শেষ হওয়ার আগে অর্থাৎ (পবিত্র মাহে রমজান উপলক্ষে বিকাল ৩টা ৩০ মিনিট এবং রমজান-পরবর্তী সময় বিকাল ৫টার) আগে কেউ নিজ দফতর ত্যাগ করবে না। অফিস আদেশে আরও বলা হয়েছে, অফিস চলাকালীন দাফতরিক বা জরুরি প্রয়োজনে কর্মকর্তা-কর্মচারীদেরকে নিজ অনুবিভাগের প্রধান (যুগ্ম সচিব/সলিসিটর)-এর অনুমতি নিয়ে সরকারি কর্মচারী (নিয়মিত উপস্থিতি) বিধিমালা, ২০১৯-এর তফসিল অনুযায়ী সংশ্লিষ্ট দফতরে রক্ষিত ‘অফিস ত্যাগের রেজিস্টার’-এ এন্ট্রি : এবং ডিজিটাল হাজিরা প্রদানকরত অফিস ত্যাগ করতে হবে। কোনো কর্মকর্তা-কর্মচারী বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত, অফিস ত্যাগ, বিলম্বে অফিসে উপস্থিত হলে তার বিরুদ্ধে সরকারি কর্মচারী শৃঙ্খলা (নিয়মিত উপস্থিতি) বিধিমালা, ২০১৯ ও সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা-২০১৮ অনুযায়ী শৃঙ্খলামূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

Comments 0

Your Comment