blog-img
সংসদে সবার জন্য আম উপহার
6 hours ago
3.6 K Views
0 comments
জাতীয় সংসদ ভবনে সংসদ সদস্য থেকে শুরু করে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আম উপহার দিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। গতকাল তাঁদের কাছে ১০ কেজি ওজনের আমভর্তি উপহারের প্যাকেট পৌঁছে দেওয়া হয়। বিরোধীদলীয় নেতার কার্যালয়ের প্রতিনিধিরা সংসদ ভবনের বিভিন্ন দপ্তরে গিয়ে উপহার বিতরণ করেন। সংসদ সদস্য ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি অফিস সহায়ক, পিয়ন, লিফটম্যান, গাড়িচালকসহ বিভিন্ন শ্রেণির কর্মচারীরাও এ উপহার পেয়েছেন। তবে উপহার হিসেবে বিতরণ করা আম ব্যক্তিগত অর্থে নাকি দলীয় তহবিল থেকে কেনা হয়েছে সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানা যায়নি। সরকারি দলের কয়েকজন সংসদ সদস্যও এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন। পুশইন ও রাজনৈতিক হত্যা নিয়ে জামায়াতের উদ্বেগ : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক গতকাল রাজধানীর মগবাজারে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে নির্বাহী পরিষদের সব সদস্য উপস্থিত ছিলেন। বৈঠকে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, সীমান্তে পুশইন ও সাম্প্রতিক রাজনৈতিক হত্যাকাণ্ড নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ ও বিস্তারিত আলোচনা করা হয়। এ ছাড়া সরকারের ২০২৬-২০২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের বিভিন্ন দিক এবং ১১ দলীয় ঐক্যের চলমান রাজনৈতিক কর্মসূচি ও ভবিষ্যৎ করণীয় নিয়ে বৈঠকে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়।

Comments 0

Your Comment