সংসদে মাইক বিভ্রাট, ৪০ মিনিট বিরতি
8 hours ago
2.8 K
Views
0
like
share
সংসদ অধিবেশন চলাকালে অধিবেশন কক্ষের মাইক বিভ্রাটের কারণে অধিবেশন ৪০ মিনিটের জন্য মুলতবি করা হয়েছে। রবিবার ৫টা বেজে ৫৫ মিনিটে অধিবেশন মুলতবি ঘোষণা দেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। এর আগে, সংসদের মাইকের বিভ্রাট দেখা দিলে চিফ হুইপ নুরুল ইসলাম মনি সংসদে দাঁড়িয়ে জানান, মাননীয় স্পিকার, আমাদের মাইকে সমস্যা দেখা দিচ্ছে। আপনার মাইকেও সমস্যা হচ্ছে। এ সময় স্পিকার দৃষ্টি আকর্ষণ করে ৪০ মিনিটের জন্য মুলতবি ঘোষণা করেন। স্পিকার বলেন, মাননীয় সদস্যবৃন্দ স্পিকারের মাইক কাজ করছে না। আপনাদেরও মাইক কাজ করছে না। এ কারণে ৪০ মিনিট বিরতি দেওয়া হলো।