blog-img
রেকর্ড গড়ে দেশের নেতৃত্বে তারেক রহমান
20 hours ago
2.1 K Views
0 comments
প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি গঠনের পর ১৯৭৯ সালের ১৮ ফেব্রুয়ারি দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনে দলটি প্রথম অংশগ্রহণ করে। ওই নির্বাচনে বিএনপি ২২০টি আসনে জয়লাভ করে। এরপর বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ১৯৯১ সালের ২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ১৪০টি আসনে জয়লাভ করে। ’৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির ৬ষ্ঠ জাতীয় নির্বাচনে বিএনপি ২৮৭টি আসনে জয়ী হয়। ১৯৯৬ সালের ১২ জুন অনুষ্ঠিত সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ১১৬টি আসনে জয়লাভ করে। ২০০১ সালের ১ অক্টোবর অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ১৯৩টি আসনে জয়ী হয়। পিতা ও মায়ের রাজনৈতিক সাফল্যের ধারাবাহিকতা রক্ষা করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি আরেক নতুন রেকর্ড গড়ে তুলেছে। দলের চেয়ারম্যান হিসেবে প্রথম দায়িত্ব নিয়েই তিনি এই বিস্ময়কর রেকর্ড সৃষ্টি করলেন।

Comments 0

Your Comment