blog-img
কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণে চীনের সহযোগিতার সুযোগ রয়েছে: শিক্ষামন্ত্রী
21 hours ago
2.2 K Views
0 comments
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সাথে চীনের আনহুই নরমাল বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট সিয়ং ইউজি’র নেতৃত্বে একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছে। বুধবার মন্ত্রণালয়ের অফিসকক্ষে মন্ত্রীর সঙ্গে তারা সাক্ষাৎ করেন। এসময় মন্ত্রী বলেন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় বৈশ্বিক র‌্যাংকিংয়ে খুব ভালো অবস্থানে রয়েছে। আমরা এ অবস্থান থেকে আরও উপরে যেতে চাই। এখন আমরা কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ (টিভিইটি)-এর ওপর গুরুত্ব দিচ্ছি। এক্ষেত্রে চীনেরও সহযোগিতার অনেক সুযোগ রয়েছে। সিয়ং ইউজি বলেন, ‘আনহুই নরমাল বিশ্ববিদ্যালয় শিক্ষকদের পেশাগত প্রশিক্ষণ প্রদানের ক্ষেত্রে একটি অনন্য প্রতিষ্ঠান। তাই শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষকদের পেশাগত প্রশিক্ষণের জন্য এ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কাজ করার সুযোগ রয়েছে। শিক্ষার মানোন্নয়নে ভবিষ্যতে একসাথে কাজ করবে বলে প্রতিনিধি দলটি মন্ত্রীকে আশ্বাস দেন। এসময় শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আব্দুল খালেক, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. দাউদ মিয়াসহ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Comments 0

Your Comment